1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

উখিয়া-টেকনাফের নারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ৩:১৩ পিএম

উখিয়া-টেকনাফের অবহেলিত নারী সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এ কথা বলেন।

 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ শাখার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমানুষের দাবির প্রেক্ষিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির কর্মীরা রয়েছেন। বিএনপিকে ভোট দিলে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

 

তিনি আরও বলেন, উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য আমি বন্দর করিডোরসহ নানা উদ্যোগ নিয়েছিলাম, যা আজ বন্ধ হয়ে গেছে। হোয়াইক্যং-মহেশখালীপাড়া এই সড়ক নির্মাণে আমার অবদান ছিল। কিন্তু দুঃখের বিষয়  এখনো সেই সড়কের কোনো উন্নয়ন হয়নি। আমি এমপি হই বা না হই, এই এলাকার মানুষের ন্যায্য দাবির পক্ষে সবসময় পাশে থাকব। প্রতিটি মা-বোন যেন আত্মনির্ভরশীল হতে পারেন, সে জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলব।

 

সাবেক এই হুইপ বলেন, আমি চারবার এমপি ছিলাম, কিন্তু কখনো নিজের জন্য কিছু করিনি। সব করেছি দেশের মানুষের জন্য। কারো ওপর জুলুম করিনি, অন্যায় করিনি এমন কেউ নেই যে এসব অভিযোগ তুলতে পারবে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ পারবে না।

 

বৈঠকে আরও বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী

সাংগঠনিক সম্পাদক এইচ. এম. উসমান গনী, প্রবীণ বিএনপি নেতা আবু সিদ্দিক, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী আকবর, উত্তর শাখার সাধারণ সম্পাদক হলাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

 

উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক জনসাধারণ এবং সাংবাদিক রা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com