1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাঁধা, কথিত সাংবাদিকের ক্যামেরাম্যান আটক, দুইজন পালাতক

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ৫:৫৫ পিএম

উখিয়া রেঞ্জের সদর বিটের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা ভাঙতে বাঁধা ও বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে বনবিভাগ।

 

আটক ব্যক্তি উখিয়ার হরিণ মারা এলাকার রাসেল বলে প্রাথমিকভাবে জানা যায়।

 

সোমবার(২৪ নভেম্বর) দুপুরের দিকে বন বিভাগ অভিযান পরিচালনা করতে গিয়ে বাঁধা প্রদান করায় তাকে আটক করা হয়। এ ঘটনায় আরও দুইজন পালাতক রয়েছে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান।  পালাতক দুইজনের মধ্যে একজন মুফিজ ও অন্যজন হলো নুর। তারা দুইজন রাজধানী টিভি ও নুর কক্স টিভি নামে দুইটি ভুয়া ফেসবুক পেইজ চালিয়ে সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, সংরক্ষিত বনের জায়গায় স্থাপনা নির্মাণ করা অপরাধ। নিয়মিত অভিযান পরিচালনা করতে গিয়ে সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক এসে সরকারি কাজে বাঁধা দেয় ও মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com