1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি!

✍️ প্রেস বিজ্ঞপ্তি •

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ৯:৪৯ এএম

উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়ন (উত্তর) শাখার সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এম মনজুর আলমের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা রফিকের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছে।

এনসিপির অভিযোগ, পরিকল্পিত এ হামলায় সরাসরি নেতৃত্ব দেয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নজিরের ছেলে ও ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি শেখ জামাল। ক্ষমতাসীন দলের আশ্রয়ে থেকে সন্ত্রাসীরা এলাকায় ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে বলেও দাবি করা হয়।

দলটি জানায়, ১০ দলীয় জোটের পক্ষে এনসিপি নেতা রফিক জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ২২ জানুয়ারি থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও গণভোটের পক্ষে শান্তিপূর্ণভাবে মাঠে সক্রিয় ছিলেন।
এই বৈধ রাজনৈতিক কার্যক্রমে ক্ষুব্ধ হয়েই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

এনসিপির মতে, জাতীয় সংসদ নির্বাচনের সংকটকালীন সময়ে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা সুষ্ঠু নির্বাচন ও সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পথে গুরুতর বাধা। এটি গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার ওপর সরাসরি আঘাত।
দলটি অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে আহত নেতা রফিকের সর্বোচ্চ চিকিৎসা, নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির প্রতিবাদ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com