1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৬:৫৫ এএম

উখিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, একটি ছুরি, দুটি ধামা দা এবং একটি এসএস স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ এমএসএফ হাসপাতালের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রীজের উপর অভিযান চালায় উখিয়া থানার এসআই সুমন কুমার দে ও সঙ্গীয় ফোর্স। অভিযানে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা হলেন কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াসের পুত্র মো. আয়াস (২১), কুতুপালং পশ্চিম পাড়ার জালাল আহমেদের পুত্র কফিল উদ্দিন (২৮)।

 

উখিয়া থানা সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com