1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় ধানের শীষের পক্ষে ত্বওকী ফারদিন ও রিহাম কামালের গণসংযোগ

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ৭:০২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ধানের শীষের সমর্থনে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর পুত্র ত্বওকী ফারদিন এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর পুত্র শাহ রিহাম কামাল চৌধুরী।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী গণসংযোগ করেন তারা।

 

এসময় তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাহজাহান চৌধুরীর অতীতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

শাহ রিহাম কামাল চৌধুরী বলেন, “মানুষ আজ পরিবর্তন চায়। বিএনপিই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। ধানের শীষে ভোট দিয়ে উখিয়া-টেকনাফে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

 

ত্বওকী ফারদিন বলেন, “আমার বড় আব্বু শাহজাহান চৌধুরী অতীতেও মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাই সবাইকে অনুরোধ করছি ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন।”

 

স্থানীয় জনগণও এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com