1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

উখিয়ায় বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা, নিহত-১

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৬:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ পশ্চিম বড়বিল এলাকায় বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত ৬ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় গোল মেহের সহ ২জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১৭ আগস্ট ৯জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করেন জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকার মীর জাফর(৪৮)। যার মামলা নং-৩৯। অভিযুক্তরা হলো রুমখাঁ পশ্চিম বড়বিল এলাকার নুর আহমদের ছেলে শফিউল বশর, সিরাজুল ইসলাম, মৃত আব্দুর রহমানের ছেলে কামাল উদ্দিন,মৃত ফকির আহমদের ছেলে জয়নাল আবেদীন, মৃত মকবুল আহমদের ছেলে নুর আহমেদ, মোহাম্মদ ফারুকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মোবারকের স্ত্রী উম্মে সালমা, নুর আহমদের মেয়ে আমিনা ফারজানা ও নুর আহমদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন গোল মেহের মারা যায়। মামলার বাদী মীর জাফর জানায়,” আমার বোনের ভোগদখলীয় জমিতে এসে জোরপূর্বক প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় হামলা করে গুরুতর আহত করে। এমতাবস্থায় চিকিৎসাধীন আমার বোন গোল মেহের মারা গেছে। উখিয়া থানা পুলিশের কাছে বিনীত অনুরোধ যারা আমার বোনের পরিবারের উপর হামলা করে মানুষ খুন করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন দে মুঠোফোনে জানান,” আসামি গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com