1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

উখিয়ায় বসতভিটার বিরোধকে কেন্দ্র করে শিশুকে অপহরণের চেষ্টা, প্রাণনাশের হুমকি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ৫:৪১ পিএম

উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈঠা নতুন পাড়া এলাকায় বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শিশু অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

 

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জসিম উদ্দিন (৩৭) বাদী হয়ে উখিয়া থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে প্রতিবেশী বিবাদী আব্দুল্লাহ আল মামুন (৩০), হারুন রশিদ (৩৩), সিরাজ মিয়া (৫৫) ও রওশন আরা বেগম (৫০)সহ অভিযুক্তরা ভুক্তভোগী জসিমের বাড়ির পাশের রাস্তায় এসে তাঁর শিশু কন্যা তানিয়া সুলতানা মীমকে কৌশলে অপহরণের চেষ্টা করে। এসময় শিশুর মা রিনা আক্তার ঘটনাটি টের পেয়ে শিশুকে উদ্ধার করলে অভিযুক্ত মামুন তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে।

 

ঘটনার শব্দ শুনে জসিম বাড়ির উঠানে আসলে মামুন গং দা ও লাঠি নিয়ে তাঁকে তাড়া করে হত্যার হুমকি দেয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে বিবাদীরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়েছে, পূর্বে বসতভিটার জমি দখলের পায়তারা করলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিশের মাধ্যমে সীমানা বিতর্ক নিষ্পত্তি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামুন ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ, অপহরণ, মাদক দিয়ে ফাঁসানো ও লাশ গুমের হুমকি দিয়ে আসছে। বাদী দাবি করেন, বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির এবং তাঁদের বাড়িতে প্রায় সময় বহিরাগত রোহিঙ্গা সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করা যায়।

 

এ ঘটনায় বাদী জসিম উদ্দিন তাঁর পরিবারকে নিরাপত্তাহীন অবস্থায় থাকার কথা উল্লেখ করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত মামুনের সাথে যোগাযোগ করলে তিনি এসব বিষয় বানোয়াট ও এর সত্যতা নেই বলে দাবি করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com