1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণ ও হত্যাচেষ্টা অভিযোগ!

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ৫:৫৮ পিএম

উখিয়া মাছ বাজারের ব্যবসায়ী নুরুল আলমকে (৪৪) অপহরণ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল আলম উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল আলম উখিয়া মাছ বাজারে চা দোকান করে জীবিকা নির্বাহ করেন। ছয় বছর আগে তিনি সায়দা আক্তার নামের এক নারীকে বিয়ে করে উখিয়ার ঘিলাতলীতে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন। ওই এলাকারই বাসিন্দা মোহাম্মদ কাশেমের (৪৫) সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগীর অভিযোগ, ৩ নভেম্বর (সোমবার) বিকেল ৩টার দিকে কাশেমসহ ইলিয়াছ সওদাগর (৫৫), কামাল উদ্দিন (৪৩) এবং অজ্ঞাত ৫–৬ জন সহযোগী মিলে দা ও লাঠিসোটা নিয়ে একটি টমটম গাড়িযোগে তার শ্বশুরবাড়িতে আসে। এ সময় তারা তাকে টেনে-হিঁচড়ে টমটমে তুলে ২নং বিবাদী ইলিয়াছ সওদাগরের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার হাত-পা নাইলনের রশি ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, ১নং বিবাদী কাশেম নুরুল আলমের অণ্ডকোষে লাথি মেরে গুরুতর জখম করে এবং পরে সবাই মিলে তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো মোবাইল ফোন (মূল্য ১৪ হাজার টাকা) ছিনিয়ে নেয় তারা।

পরে স্থানীয়রা খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বর্তমানে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অভিযোগটি হাতে পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com