1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

উখিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ১:৪২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (৬ জুলাই ২০২৫) সকালে র‌্যাব-১৫ এর হোয়াইক্যং সিপিসি-২ ও টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকস দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদারবনিয়ায় ইয়াবার একটি বড় চালান অন্যত্র সরানোর প্রস্তুতি চলছে। পরে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার উওর নুনিয়াছড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) এবং উখিয়ার মাদারবনিয়া এলাকার রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com