1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ! 

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ৮:১৬ এএম

উখিয়ার সোনারপাড়া বাজারে সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে  উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজার এলাকায় স্থানীয় হাশেম গ্রুপ ও লুৎফর গ্রুপের সিএনজি চালকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি স্টেশন দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

আজ সকালে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। এতে হাশেম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার পরপরই স্থানীয়রা ও বাজার কমিটির সদস্যরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর দুই পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসার চেষ্টা চলছে জানিয়েছে স্থানীয়রা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com