1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

উখিয়ার কাশিয়ারবিল হিন্দু পাড়ায় দুর্গোৎসব কমিটি গঠন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৬:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল হিন্দু পাড়ার সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে “শারদীয় দুর্গোৎসব ২০২৫” উপলক্ষে নতুন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

২৬ জুলাই (শনিবার) রাতে বিষ্ণু মন্দির প্রাঙ্গণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সামাজিক বৈঠকে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জাগ্রত কুমার দে-কে সভাপতি ও অর্জুন শর্মা মান্না-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুমন দে।

কমিটি গঠনের পর উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, বিগত বছরের মতো এবছরও পূজা হবে সুসজ্জিত, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর।

স্থানীয়দের পক্ষ থেকে নবগঠিত কমিটির প্রতি জানানো হয়েছে শুভকামনা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com