1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

একেএনসি উচ্চ বিদ্যালয়ে আজ বিভাগীয় পর্যায়ের ফুটবল লড়াই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ৫:০৫ এএম

চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। এতে কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন একেএনসি উচ্চ বিদ্যালয় অংশ নিচ্ছে গর্বের সঙ্গে।

 

 ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) চট্টগ্রাম পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

 

টুর্নামেন্টে একেএনসি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে রাঙামাটি জেলার প্রতিনিধি দলের সঙ্গে। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

 

চট্টগ্রামে অবস্থানরত একেএনসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মানসিক শক্তি ও মনোবল বৃদ্ধি করার জন্য।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়,

“একেএনসি আমাদের গর্ব। প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং স্কুলের সম্মান আরও বৃদ্ধি পাবে।”

সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com