1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

এবার আর দিনের ভোট রাতে হবে না: ফারুক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৯:০৮ এএম

২০১৪, ১৮ বা ২৪ সালের মতো এবার আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, এবার নির্বাচন কমিশনই হবে জনগণের পক্ষে জয়ী। জনগণের খেলার মধ্যদিয়েই নির্বাচন হবে এবং সেটিই হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন।

ফারুক বলেন, যারা পিআরের (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) কথা বলছেন, যারা বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না—তাদের উদ্দেশে বলছি, এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ এখন ড. ইউনূসকে সমর্থন দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। আজ যদি আবারও শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন ড. ইউনূস দিতে চান, তাহলে সেটা হবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রেরই অংশ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে দেশ। সেই পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে তা সফল হবে না।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবিধান নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা চলবে না। নির্বাচন হবে সংবিধান মেনে, এই অন্তর্বর্তী সরকারের অধীনেই।

গণতন্ত্র ফোরামের সভাপতি ও কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হকসনহ অন্যরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com