1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

কক্সবাজারে জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ৩:৩১ পিএম

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশেষ রুকন সম্মেলন (কক্সবাজার শহর অঞ্চল) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে কক্সবাজার শহরতলীর লিংক রোডের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও মাওলানা শফিউল হক জিহাদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ জেলা কর্মপরিষদের সদস্য, উপজেলা আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের রুকন ও সদস্যবৃন্দ।

সম্মেলনে কক্সবাজার শহর, সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, মহেশখালী দক্ষিণ, আইনজীবী, শ্রম ও উলামা বিভাগের পুরুষ-মহিলা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অপরদিকে একই দিনে সকাল সাড়ে ৯টায় চকরিয়া জোনের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

 

এতে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং কর্মপরিষদ সদস্য আখতার আহমদ।

 

চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের আমীর-সেক্রেটারি, পৌরসভা, মাতামুহুরী, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উত্তর শাখার রুকন সদস্যবৃন্দ (পুরুষ-মহিলা) সম্মেলনে অংশগ্রহণ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com