1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ৫:৪৪ এএম

কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর গ্রামের আবুল খায়েরের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু আক্তার (১৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, বেশ কিছু দিন ধরে মীর হোসেনের পরিবার রামপুর আবুল খায়েরের বাসায় ভাড়া থাকতেন। মীর হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা দুজনের মরদেহ দেখে থানায় খবর দেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল মর্গে পাঠিয়েছে। পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত। ধারণা করা হচ্ছে, ঋণে চাপে সোমবার দিনগত রাতের কোনো এক সময় মা-মেয়ে বিষপান করেন। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com