1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল

খুটাখালীতে চোরাই গাছসহ গাড়ি ছিনতাই, হামলা, ৫ বনকর্মী আহত

✍️ এম. গিয়াস উদ্দিন, পেকুয়া •

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ৭:২১ এএম

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের সেগুনবাগিচা এলাকায় চোরাই কাঠবাহী গাড়ি আটক করতে গিয়ে গাছচোরদের হামলায় বিট কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন বিট কর্মকর্তা নাজমুল ইসলাম, এফজি অলিউল ইসলাম, মো. হাসান, আয়াত উল্লাহ ও হাসান আলী।

 

বিট কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে সেগুনবাগিচায় অভিযান চালিয়ে চোরাই কাঠভর্তি অটোরিকশা আটক করা হয়। এসময় সংঘবদ্ধ গাছচোর সিন্ডিকেটের ৮-১০ জন সদস্য অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। এতে তিনি ও আরও চারজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করা গেছে এবং এ ঘটনায় মামলা হবে। স্থানীয় কয়েকজনও এ কাজে সম্পৃক্ত রয়েছে।

 

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com