1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো : আমির হামজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ১১:১৭ এএম

ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো।

গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, তা কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছেন তারা এর সঙ্গে জড়িত।’

সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এ ছাড়া জেলাটির পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com