1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পেকুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ২৩ জুন পুলিশ সতর্ক অবস্থায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শিবির সভাপতির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ৮:৫৭ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ চলছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী এখনও সংঘর্ষ চলছে।

 

এদিকে চলমান সংঘর্ষে সবাইকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের জন্য অনুরোধ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ রবিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় একটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এতে উপ-উপাচার্য ও প্রক্টরসহ অনেক শিক্ষার্থী আহত।

সবাইকে ধৈর্যের সাথে শান্তিপূর্ণ অবস্থানের জন্য অনুরোধ করছি।’ তিনি আরো বলেন, ‘প্রশাসনকে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com