1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৪:০৮ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে মুসকান ও সাফওয়ান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর মধ্যে মুসকানের বয়স সাড়ে ৪ বছর ও সাফওয়ানের বয়স দেড় বছর। মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওরদীঘি এলাকার মোহাম্মদ জুয়েলের মেয়ে এবং সাফওয়ান একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের শামসু মেম্বার পাড়ার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাহ উদ্দিন জানান, বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে যায় মুসকান। বেলা সাড়ে ১১টার দিকে মুসকান ও তার মামাতো ভাই সাফওয়ান বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে নামলে দুজনই পানিতে ডুবে যায়।

এরপর বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজির পর পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com