1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়: সারজিস আলম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৩:৪৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারজিস আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনার একটি সংবাদ শেয়ার করে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে লিখেছেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়?

সারজিস আরও লেখেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? ছাত্রলীগ ট্যাগ দিতো শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের। তারপর আক্রমণ করছে।

তিনি আরও লিখেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com