1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

ছেলেকে নিয়ে জামায়াতের সমাবেশে এসেছেন বাবা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ৭:২৭ এএম

বাংলাদেশের জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়েছেন দলটির লাখো নেতাকর্মী। সমাবেশে দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও।

সমাবেশে অবস্থানরত জামায়াতের এক কর্মীকে দেখা গেছে তার ছেলেকে নিয়ে তিনি অংশ নিয়েছেন সমাবেশে। গাজীপুর থেকে আসা জসিম উদ্দীন তার ১১ বছর বয়সী ছেলে জিসানকে নিয়ে এসেছেন সমাবেশস্থলে।

তিনি  বলেন, তিনি গাজীপুর মহানগর জামায়াতের কর্মী। একটি ইউনিটের দায়িত্বশীল নেতাও তিনি। তার ছেলে জিসান উদ্দীনও ছাত্রশিবিরের কর্মী।

তিনি আরও বলেন, বিগত ৫ বছর থেকে জামায়াতের সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। বিগত ১৫ বছরে জামায়াত ইসলামীর ওপর যে শোষণ নিপীড়ন ছিল তার কিছু অবসান হলো। জামায়াতের ওপর এখনও অন্যান্য দল নির্যাতন চালায়। আমরা চাই সুষ্ঠু রাজনীতি আর সহাবস্থান। আগামী নির্বাচন সুষ্ঠু হোক সেটাই চাওয়া।

তিনি বলেন, আমার ছেলে সমাবেশে আসার জন্য পাগলপ্রায় ছিল। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাই নিয়ে আসছি। সেও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। আমি চাই ছেলে ইসলামী ভাবধারায় বেড়ে উঠুক।

এসময় পাশে থাকা ছেলে জিসান বলেন, সমাবেশে আসতে পেরে খুবই ভালো লাগছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com