1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

জনগণ সচেতন হলে মব চাঁদাবাজি হবেনা- কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ১০:১২ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। এছাড়া মব ভায়োলেন্স, চাঁদাবাজি আর গ্রহণের করা হবে না।

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

উপদেষ্টা সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ,ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আলোচনা সভায় উপদেষ্টা মাদক বিষয়ে জোড়ালো কথা বলেন।

তিনি বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com