1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না: আকন্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ৮:১৭ এএম

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না। বিএনপিই এমন কাজ করবে।’

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মতিউর রহমান আকন্দ বলেন, ‘একটা নতুন কথা শোনা যাচ্ছে— জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। এটা শুনে অবাক লাগে। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি, যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামায়াত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল, তাদের সঙ্গে জামায়াত কখনোই হাত মিলাবে না।’

তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার। যেটা হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ আজ ভারতের আধিপত্য ও সেকুলারিজমের বিরুদ্ধে, আর সে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার বলছে এসব নির্বাচনের জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। যদি সত্যিই প্রভাব না পড়তো তাহলে তারা এতটা অস্থির হয়ে যেত না। ছাত্র রাজনীতিতে হারার পর তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জেলার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমির মাওলানা তৈয়্যবুজ্জামান, মাওলানা আব্দুস সালামসহ জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com