1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

জেলার শ্রেষ্ট সমবায় সমিতির সম্মাননা পেলেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ৬:২৩ এএম

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই শ্লোগান কে সামনে নিয়ে পালিত হয়েছে  ৫৪তম জাতীয়  সমবায় দিবস ২০২৫

 

৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ এ জেলা ব্যবসায়ী ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে  কোট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড  (রেজিঃ ১৮৭৭,তাঃ ২৬/১১/২০১২ খ্রি) পাশাপাশি  উখিয়া উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার ২০২৫  পুরস্কারে ভূষিত হয়েছে কোটবাজার দোকান মালিক সমবায়ী সমিতি লিমিটেডের বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রহমান।

 

গত ১ লা নভেম্বর শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা স্মারক প্রদান করেন কক্সবাজার জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল।

এবং একই দিনে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুর রহমান কে উখিয়া উপজেলার শ্রেষ্ট সমবায়ী হিসেবে পুরস্কার প্রদান করেন উখিয়া উপজেলা সমবায় অফিসার আবুল কালাম।

এদিকে উখিয়া উপজেলার বানিজ্যিক ষ্টেশন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ এর জেলা পর্যায়ের শ্রেষ্ট সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় কক্সবাজার  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার , জেলা সমবায়  অফিসার  এবং উপজেলা সমবায় অফিসার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ অত্র সমিতির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যগন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com