1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

টেকনাফে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ৬:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসহ ১৬টি মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম নুরুল আমিন ওরফে মনছুর মিয়া (৩৪)। তার প্রকৃত নাম নুরুল আমিন প্র المعروف “কালা পুতু”, পিতা- আমির হোসেন, মাতা- নুরুজ্জাহান। তিনি উনসিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের ৩৯৫ নম্বর ঘরের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৪৮৬২৬।

জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আসামি ভিন্ন নাম ও ঠিকানায় আত্মপরিচয় দিয়ে চলছিলেন। অবশেষে ৭ জুলাই ২০২৫ ইং তারিখ টেকনাফ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংশ্লিষ্ট মোট ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com