1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১ টাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘দুনিয়াত্তু বিচার চাই’-নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে

ঢাকার মাইলস্টোনে নিহতদের স্মরণে কক্সবাজার প্রেসক্লাবে দোয়া মাহফিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ২:৩৫ পিএম

ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘনায় নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কক্সবাজার প্রেসক্লাব।

শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রেস ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষয়ক্ষতি প্রদানের জন্য দাবি দেওয়া হয়।

দোয়া মাহফিলে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আবু সিদ্দিকী ওসমানী, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এম আর খোকনসহ সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক, এম আর মাহবুবের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব আব্দুল খালেক নিজামী।

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়ার পাশাপাশি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com