উখিয়া উপজেলার থাইংখালীতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রজেক্ট ফেসিলিটেশন টিম-এর সদস্যদের সাথে প্রজনন স্বাস্থ্য বিষয়ক ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইউএনএইচসিআর-এর সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালীতে অবস্থিত থাইংখালী সার্ভিস সেন্টারে প্রজেক্ট ফেসিলিটেশন টিম – এর সদস্যদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় টিমের সদস্য হিসেবে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষার্থী, স্থানীয় কমিউনিটির প্রতিনিধি এবং উন্নয়ন কর্মী উপস্থিত ছিলেন। প্রজনন স্বাস্থ্যসেবা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করাই সভার মূল লক্ষ্য।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সারওয়ার মোর্শেদ আরিফ, সার্ভিস সেন্টার ম্যানেজার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, থাইংখালী, উখিয়া। তিনি প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি এবং প্রজনন স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন।
সভায় প্রজনন স্বাস্থ্য ও এইচআইভি এই্ডস সংক্রমনের গবেষণা ভিত্তিক তথ্য উপস্থাপন করেন, রাজু আহমেদ, অফিসার – আইএমএস, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
প্রকল্পের কার্যক্রম কিভাবে কমিউনিটির সদস্যদের উপর আরও বেশি প্রভাব ফেলে এবং উপকৃত হয় – পিএফটি সদস্যরা সেই সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা প্রকল্পের কার্যক্রম আরও ভালোভাবে বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, “বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যকম স্থানীয় কমিউনিটির উপর ইতিবাচক প্রভাব বিস্তার করছে। এইচআইভি সংক্রমনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট এলাকা হিসেবে উখিয়া এবং টেকনাফের জনগন এইচআইভি সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। এইচআইভি প্রতিরোধে মেডিকেল টেস্ট এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে সর্বাত্বক সহযোগিতা করবো”।
উখিয়া উপজেলায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রজেক্ট ফেসিলিটেশন টিম – এর সদস্যদের সাথে প্রজনন স্বাস্থ্য বিষয়ক ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শিক্ষক আবু বক্কর, ইউনুস আরমান; ইমাম আবু সাঈদ, আইনজীবী আনেয়ার, সাংবাদিক আলাউদ্দিন, সমাজকর্মী ফিরুজ আহমেদ; এনজিও প্রতিনিধি মো. রবিউল ইসলাম ও রুহুল আমিন; শিক্ষার্থী মো. সাজ্জাদ, রিফা এবং নারী প্রতিনিধি সুষ্মিতা সেন ও তানজিনা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পিএমও রাজু আহমেদ এবং মনোসামাজিক পরামর্শদাতা সুলতানা জামানসহ কর্মীবৃন্দ।