1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

পাঠাও কুরিয়ারের উখিয়া শাখায় পণ্য হেরফেরের অভিযোগ

✍️ উখিয়া নিউজ •

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৩:৫৬ পিএম

উখিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আত্মসাধনের অভিযোগ উঠেছে। দেশের অন্যতম জনপ্রিয় কুরিয়ার সার্ভিস হিসেবে অল্প সময়ে খ্যাতি পাওয়া পাঠাও কুরিয়ার উখিয়া শাখার উপর সম্প্রতি বেশকিছু গ্রাহক এ ধরনের অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার সিনিয়র সাংবাদিক সরওয়ার আলম শাহীন আরোগ্য থেকে কিছু ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অর্ডার করেন। পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য প্রেরণ করা হলেও, একদিন পর ডেলিভারি করা প্যাকেটটি খোলার পর দেখা যায়, কিছু প্রোডাক্ট অনুপস্থিত। বিষয়টি অবহিত করলে আরোগ্য হটলাইনে বলা হয়, সব পণ্য সরবরাহ করা হয়েছে এবং বিষয়টি সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত আছে।

পাঠাও কুরিয়ারের ডেলিভারি ম্যান রিয়াজুল হককে অভিযোগ করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি। সাংবাদিক শাহীন বিষয়টি পাঠাও হটলাইনে জানালেও উখিয়া অফিসে যোগাযোগ করতে বলা হয়।

জানা গেছে, শুধুমাত্র সাংবাদিক নয়, আরও একাধিক গ্রাহক পাঠাও কুরিয়ার উখিয়া শাখার বিরুদ্ধে পণ্য না পাওয়া বা অসম্পূর্ণ প্যাকেজের অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মনে করাচ্ছে, বিষয়টির দ্রুত তদন্ত ও পাঠাও কুরিয়ার কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি, যাতে গ্রাহকের আস্থা বজায় থাকে এবং এ ধরনের অভিযোগ পুনরায় না ঘটে।

 

তথ্য সূত্র : উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com