1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও সেচ্ছাসেসবক লীগের তিন নেতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ৩:৫৬ এএম

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ ও সেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ওই তিনজনকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com