1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

ফেনীতে প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খাদ্য সহায়তায় সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৪:০৯ এএম

টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের ঢলের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।

দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করতে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে ০১৮১৮-৪৪৪৫০০ ও ০১৩৩৬-৫৮৬৬৯৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com