1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি

বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৯:২৫ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল বিকেলে পশ্চিম বাঁশখালীর দারুল ইসলাহ মাদরাসা মসজিদে ইসলামী ছাত্রশিবির একটি কোরআন মাহফিলের আয়োজন করে। অভিযোগ আছে ছাত্রদলের একদল কর্মী তাদের কর্মসূচিতে বাধা দেয়, যার ফলে সন্ধ্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপি ও জামায়াতের কর্মীরা মীমাংসার জন্য মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হলে সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই দলই ইটপাটকেল নিক্ষেপ করে এবং একে অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এই বিষয়ে কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com