1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বাবুগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ৮:১৪ এএম

বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমি মালিক জামাল হোসেন হাওলাদার।

জানা গেছ, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন হাওলাদারের চাচাতো ভাই পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুস সালাম আজাদী রাতের আঁধারে অন্যের জমিতে ঘর উত্তোলন করে দখলে নেয়। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই এলাকায় ঢুকতে দিচ্ছে না।

জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃত মতিউর রহমান ২০০৩ সালে চাঁদপাশা মৌজার ৪০৭নং খতিয়ানে ১০ শতাংশ জমি ক্রয় করে। ওই জমিতে আমরা বিভিন্ন গাছ রোপণ করে বাড়ি করার পরিকল্পনা করেছি। আমার চাচাতো ভাই ১১ জুলাই ভোর রাতে আমাদের ক্রয়কৃত জমি লোকজন নিয়ে দখলে নেন এবং রাতেই সেখানে ঘর তোলেন। শুধু ঘরই তুলেনি তিনি আমাদের রোপণ করা গাছগুলো কেটে ফেলেছেন।

জামাল বলেন, সর্বশেষ ঘটনাসহ থানায় মোট পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমার চাচাতো ভাই জামায়াতের লোক হওয়ায় ভয়ে কেউ সহায়তা করছে না। তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। আমাকে প্রকাশ্যে বিভিন্ন হুমকি দিচ্ছে।

অভিযুক্ত জামায়াত নেতার বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে মো. মুজাহিদ বলেন, আমাদের অন্য জায়গার জমি জামাল হোসেনরা দখল করে রেখেছে। সেই জমি তারা ছাড়ছে না তাই আমরা তাদের জমিতে ঘর তুলেছি। আমাদের জমি ছেড়ে দিলে আমরাও জমি ছেড়ে দেব।

অভিযোগের তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, অভিযোগের বিষয়ে বৈঠকের কথা ছিল। তবে আমাদের থানা এলাকায় আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকায় বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্তে বসব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com