1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

বিএনপি–জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিল এনসিপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ৫:২৪ এএম

রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দু’দিনব্যাপী মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, খুব শিগগিরই দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক জোট। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি–জামায়াতের বাইরে গঠিত এই জোট পুরো ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত।

 

সংবাদ সম্মেলনে পাটওয়ারী বলেন, “কয়েকদিনের মধ্যেই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে, দুর্নীতি–সন্ত্রাস–চাঁদাবাজের বিরুদ্ধে।”

তিনি আরও জানান, ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী ও চাঁদাবাজ বিরোধী প্ল্যাটফর্ম হিসেবেই এই জোট কাজ করবে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জন বাস্তবায়নে ভূমিকা রাখবে। এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয় পার্টিকে ঘিরে নির্বাচন বানচাল ও অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা চলছে। তাঁর অভিযোগ—

“ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে।” তিনি আরও দাবি করেন, প্রশাসনকে ভাগ-বাটোয়ারার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোকে নতুন বাস্তবতায় সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।

এনসিপি নেতাদের মতে, নতুন জোটটি আগামী জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com