1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ

বিক্ষোভের সময় টায়ারে আগুন দিতে গিয়ে সাবেক ছাত্রদল নেতার শরীরে ধরে গেলো আগুন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ৪:২৭ এএম

মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। এসময় শরীরে আগুন নিয়ে ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি। পরে সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন।দগ্ধ শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছিলেন তার সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

জানতে চাইলে মনোনয়নবঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, ‌‘আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করে। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com