1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াতের আমির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ৩:৫৫ পিএম

ব্যক্তি বা দলের সমালোচনা করতে চাইলে সেটি যুক্তি ও তথ্যনির্ভর হতে হবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর মতে, যুক্তি ও তথ্যনির্ভর সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াতের আমির।

শফিকুর রহমান লিখেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারও নয়। সরকার, রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—সবাইকেই সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন।’

জামায়াতের আমির আরও লেখেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এ ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’

এ ধরনের আচরণ সমাজজীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদ্‌গার ও অনৈক্যের বীজ বপন করবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি লেখেন, ‘সবার পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন। আমিন।’

উল্লেখ্য, পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। জামায়াত আমিরের এই বক্তব্য ওই সব স্লোগান নিয়ে কি না, তা ফেসবুক পোস্টে স্পষ্ট করা হয়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com