1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

ব্যবসায়ীকে পাথর মেরে খুনের ঘটনা বড়ই দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৮:৪৩ এএম

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনাকে বড়ই দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১২ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের সামনের এ ধরনের ঘটনা কখনো আশা করা যায় না। এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনতে ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবার দায় রয়েছে। সমাজের সবাই যদি এসব বিষয়ে সহযোগিতা করে তাহলে কমে আসবে।

বিচার প্রক্রিয়া অনেক দেরি হয়ে যায় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বিচারের সঙ্গে আমি জড়িত নয়। আসামিদের সোপর্দ করার পর আইনে যারা আছেন তারা বিচার প্রক্রিয়া দেখবে।

মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাইকে অনুরোধ করছি যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com