1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

মরিচ্যা চেকপোস্টে ১২ লাখ টাকার বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ৩:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১২ লাখ টাকার বেশি মূল্যের ৪ হাজার ১৩০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, নিয়মিত তল্লাশিকালে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়। গাড়ির দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে দেহ তল্লাশিতে ৪ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৩৯ হাজার টাকা।

আটক দুই রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিক (২৩), পিতা মৃত আব্দুর রহিম এবং করিম (২২), পিতা আব্দুল হাকিম। দু’জনেরই ঠিকানা ক্যাম্প নং ০৬, ব্লক এ/১১।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com