1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ৩:২০ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।

 

শনিবার (০২ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশের সদস্যরা।

 

আটক ব্যক্তির নাম জয়নাল, যিনি এলাকায় ‘হাতকাটা জয়নাল’ নামে কুখ্যাত। তার বয়স ৪২ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

অভিযানে তার বাড়ি থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com