1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার পদের লোভ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতা-নেত্রীর বিরুদ্ধে জিডি চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত কোটবাজার-উখিয়া সড়কে মোবাইল ছিনতাই আতঙ্ক, সাংবাদিকসহ দুইজনের ফোন ছিনতাই পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম আমাকে মিস করছেন? জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

মাইলস্টোনের বাইরে আজও কৌতূহলী মানুষের ভিড়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৮:৫৮ এএম

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। তবে প্রতিষ্ঠানটির সামনে গেটের বাইরের রাস্তাজুড়ে উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীদের ভিড় দেখা গেছে।
বুধবার (২৩ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হতে থাকে। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। গণমাধ্যমের ক্যামেরাগুলো স্থির হয়ে আছে তালাবদ্ধ সেই গেটের দিকে। মাঝে মধ্যে ভেতর থেকে কেউ বের হলে ছুটে যাচ্ছে ক্যামেরা আর মাইক্রোফোন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, দুই দিন আগেও যেখানে শিশুরা খেলাধুলা করতো, সেখানে এখন তালা ঝুলছে। কেউ ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু মনটা বারবার টানছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com