1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

মাথায় খুলি না থাকা শিশুর কথা বর্ণনায় কান্নাজড়িত কণ্ঠ ফখরুলের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ১১:১৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানে আহত এক শিশুর কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় নিজের বেদনা ও ক্ষোভের কথা জানান মির্জা ফখরুল।

এসময় গণঅভ্যুত্থানে আহত সাভারের এক শিশুর কৃত্রিম মাথা লাগানোর বিষয়টি উল্লেখ করে কান্নাজড়িত কণ্ঠে বিএনপি মহাসচিব বলেন, কালকে সাত বছরে একটি শিশু এসে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে। শিশুটি বলেছে আমার মাথায় খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের। প্লাস্টিক দিয়ে আর্টিফিসিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে।

আবেগাপ্লুত ফখরুল বলেন, এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে? আমরা যদি সঠিকভাবে তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে ওই শিশুদের সঙ্গে, আমাদের বোন-মায়েদের সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করবো।

এসময় গত এক বছরেও গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা তৈরি করতে না পারায় অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা এক বছরেও কি এদের খুঁজে পেলেন না? যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের একটা তালিকা তৈরি করে সঠিকভাবে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না!

তিনি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সমাধান করে দ্রুত নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে নিজেদের মধ্যকার দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com