1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১১:৪৩ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বর্তমান সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত দিনের সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে বলে দাবি করেন তিনি।

এদিন জেলা বিএনপি নেতা প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com