1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

রফিকুল ইসলামের উদ্যোগে স্থাপিত বিএনপি কার্যালয় উদ্বোধন করলেন কাজল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ৬:৪০ পিএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর–রামু–ঈদগাহ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজল।

৪ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে স্থাপিত এই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের। এতে আরও উপস্থিত ছিলেন—রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সুলতান আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দু শুক্কুর কোম্পানি, ওয়ার্ড সহ–সভাপতি রফিকুল ইসলাম, কবির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফর রহমান কাজল বলেন,“ নতুন এই কার্যালয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিএনপিকে শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। নতুন অফিসটি দলীয় কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।”

তিনি আরও জানান,“এই এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য শিল্প–কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যালয়কে কেন্দ্র করে খুনিয়াপালং এলাকায় দলের সংগঠন আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com