1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রামুতে মাদকাসক্ত চাচার দা’র কোপে শিশু ভাতিজির মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৫:১৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ভয়াবহ এক পারিবারিক ট্র্যাজেডিতে মাত্র তিন বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল হাকিম (২৫) নামের যুবক তার আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চায়। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি ফাতেমা (৩)-কে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

 

নিহত ফাতেমা উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।

 

ঘটনার পর স্থানীয় লোকজন নুরুল হাকিমকে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশে খবর দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে খোজার চেষ্টা করছে জনপ্রতিনিধি ও পুলিশ।

 

রামু থানার  কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি ঘটনা। অভিযুক্তকে আটক করা চেষ্টা চলছে  এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com