1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

রোহিঙ্গা ক্যাম্পে মাছের ব্যাগ থেকে ৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৮:৩১ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় নয় হাজার আটশত পিস ইয়াবা উদ্ধার করেছে ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

 

রবিবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে হাকিমপাড়া পুলিশ ক্যাম্পের চেকপোস্ট-১৪ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

 

এপিবিএন সূত্র জানায়, মাছভর্তি একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন এক অজ্ঞাত ব্যক্তি। ডিউটিরত সদস্যরা ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি ব্যাগ ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে ৪৯টি পলিথিন জিপার প্যাকেট থেকে মোট ৯,৮০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com