1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সাজেকে পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকা পড়েছেন শতাধিক পর্যটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৮:৪৮ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সঙ্গে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতের ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরে।
এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকে গেছে বলে জানা যায়।

এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে আছে। এতে নারী শিশুসহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩ টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে, বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়ে এটি ইসিবির সড়ক বলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com