1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

সীমান্তে বাংলাদেশির বুকে বিএসএফের গুলি, চোরাকারবারি নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৩:০১ এএম

সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আনতে যান শফিকুল ইসলাম (৪৫) নামে ওই চোরাকারবারি। বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মূলত গুলিটি তার বুক বরাবর লেগেছে।তিনি আরও বলেন, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে |

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com