1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ১২:১৭ পিএম

সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা নিয়ে গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিকাল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়েছেন তারা।
এনসিপি নেতাকর্মীদের বহনকারী ১৫ থেকে ১৬টি গাড়ির বহর বের হওয়ার সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি নিরাপত্তা দিতে দেখা যায়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা গাড়ি বহরে রয়েছেন। দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশে হামলা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। সেখানে অবস্থানের সময় এক ফেসবুক পোস্টে মূখ্য সংগঠক সারজিস আলম লিখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে”। সারজিস তার ফেসবুক পোস্টে মানুষকে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়ে লিখেন “সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন”।

এর কিছু সময় পর এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে সরিয়ে নিতে দেখা যায়।
সমাবেশে হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থানে। জেলা কারাগারে ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে। সকাল থেকে বিভিন্ন সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা করা হয়। পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com