1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৬:৫৪ পিএম

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের শিক্ষা অনুযায়ী জ্ঞান প্রচার, সত্যের পক্ষে অবস্থান এবং মিথ্যা ও অশ্লীলতা পরিহার করা অপরিহার্য।

তিনি বলেন, মহানবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসারে যদি সততা, নৈতিকতা ও কল্যাণকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার করা যায়, তাহলে এটি মানবতার কল্যাণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।

 

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে সে দেশের ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এ বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘মহানবী (সা.) এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের দায়িত্ব।’

 

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এটি মানুষের চিন্তা-ভাবনা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে সোশ্যাল মিডিয়া জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে। তবে মাধ্যমের অপব্যবহার সমাজে অশ্লীলতা, ভ্রান্ত মতবাদ ও গুজব ছড়ানো এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।

 

পাকিস্তানের ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে সেদেশের দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী ইমরান শাহ, ফিলিস্তিনের রাষ্ট্রপতির ধর্মবিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদ্দিক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান ও মিশরের দারুল ইফতার সচিব শায়খ আবদুল হামিদ রাগীব বক্তব্য দেন।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com