1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ৯:০৫ এএম

হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে আপনারা (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা) আমাকে সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

ধর্ম উপদেষ্টা বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলবো তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখবো, যেন তারা মতামত জানাতে পারেন।

তিনি বলেন, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা, তামাক সরবরাহ করেছে। এগুলো জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়েছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে। আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসেবে গণ্য করা হয়। এতে আমরা লজ্জিত হই। একজন হাজির কেন জর্দা-তামাক নিতে হবে। এগুলো বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন। পরে তা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। এসব বিষয়ে হাবসহ সবাইকে সচেতন হতে হবে। দেশের সুনাম ক্ষুণ্ন করা যাবে না।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com