1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়ে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ৮:১২ এএম

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার মাধ্যমিক স্তরের নতুন বইয়ে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’। এ ছাড়া নতুন পাঠ্যবইগুলোতে স্থান পেয়েছে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত জুলাই গণ-অভ্যুত্থান, আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ও ছাত্রলীগ-যুবলীগের দমনমূলক ভূমিকা; সেই সাথে সাবেক ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার পতনসহ সমসাময়িক নানা ঘটনাবলি।

নবম-দশম শ্রেণির বইয়ে আন্দোলনের সময়কার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, ঢাকার সড়কে মানুষের প্রতিরোধ, কারফিউ উপেক্ষা করে প্রতিবাদ এবং শহীদদের সাহসিকতা উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ে আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিকতাও প্রকাশ করা হয়েছে।

 

এ ছাড়া পাঠ্যবইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইতিহাসকে সম্পূর্ণ ও ধারাবাহিকভাবে বুঝতে পারে।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারবে, স্বৈরশাসন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিষয়গুলো বুঝতে পারবে এবং শহীদদের আত্মত্যাগের কথা শিখবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com